পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

"মেশিন লার্নিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাবিপ্রবি'তে"



পরিসংখ্যান বিভাগের উগ্যোগে   জনস্বাস্থ্য এর  জন্য জীব পরিসংখ্যা এবং মেশিন লার্নিং বিষয়ক সেমিনার 

অনুষ্ঠিত হয়েছে  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


 আজ রোববার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর ভিডিও কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. শামীম রেজার সভাপতিত্বে এবং প্রভাষক মিরা খাতুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল আলম।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. দুলাল ভৌমিক।


এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রুনা ভৌমিক, সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মো. কলিম উদ্দীন, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আল ফাহাদ ভূঁইয়া, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সাব্বা রুহী, মো. শাহাজাদা মিয়া, ডেপুটি রেজিস্ট্রার আবদুল মজিদ।


সেমিনারের শুরুতে ড. দুলাল ভৌমিককে ফুল দিয়ে বরণ করে নেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. শামীম রেজা।


এরপর উদ্বোধনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান বলেন, আজকের এই সেমিনারে আমরা একজন বিশেষ অতিথিকে পেয়েছি, যিনি গবেষণায় ইতোমধ্যে অনেকগুলো কাজ করেছেন। আমি পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে ড. ভৌমিক স্যারকে ধন্যবাদ জানাই। একই সাথে মিসেস ভৌমিক ম্যাম এখানে এসেছেন উনাকেও ধন্যবাদ জানাই।আজকের এই সেমিনারে যেসকল শিক্ষক এবং শিক্ষার্থীরা এসেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. খায়রুল আলম বলেন, এখানে আসতে পেরে আমি আনন্দিত। এই আয়োজনের জন্য পরিসংখ্যান বিভাগকে ধন্যবাদ জানাই। আমরা একজন বিজ্ঞ গবেষককে আজকে পেয়েছি।  শিক্ষার্থীরা এই সেমিনার থেকে অজানা অনেক অজানা বিষয় জানতে পারবে।


এরপর ড. দুলাল ভৌমিক নির্ধারিত 'How to penile and vaginal microbiome improve sexual and reproductive health outcome' বিষয়ে আলোচনা করেন।


এ সময় তিনি বলেন, শুরুর দিকে এই বিষয়টিকে অনেকে ছোট হিসেবে দেখেছে। কিন্তু পরে যখন আমি এবং আমার দল কাজ শুরু করি তখন বুঝতে পারি এটা নিয়ে অনেক কাজ করার আছে। আমরা এই টপিকে অনেকটা কাজ করতে চেষ্টা করেছি, এটা নিয়ে কাজ করার এখনো অনেক সুযোগ আছে।


এসময় তিনি আরো বলেন, পাবনার সন্তান হিসেবে এখানে কথা বলতে পেরে আনন্দবোধ করছি। যখনই সময় পাবো এখানে এসে নিজের অভিজ্ঞতাগুলো শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করতে চেষ্টা করবো।

সেমিনারে এছাড়াও বক্তব্য দেন অধ্যাপক ড. রুনা ভৌমিক, অধ্যাপক মো. কলিম উদ্দীন।

সেমিনারে পরিসংখ্যান বিভাগের তৃতীয়, চতুর্থ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর