‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিত বিষয়ে নারী ফোরামের সাথে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা বুধবার (৭ মে) দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।  এতে সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী। 

ম্যাক বাংলাদেশের উদ্যোগে এবং ফানসা বাংলাদেশের সহায়তায় আয়োজিত সভায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বকারি আরমান খান। এসময় তিনি শ্রীমঙ্গলের স্যানিটেশন চিত্র তুলে ধরেন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। 

সভায় লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহিরসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নারীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবি সংগঠন নারী ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নারী ফোরামের পক্ষ থেকে শ্রীমঙ্গল পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের হাতে নারী ফোরামের পক্ষ থেকে একটি স্মারকলিপি তুলে দেন নারী ফোরামের নেত্রীরা। এতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে মোট বাজেটের কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দের দাবি জানানো হয়। স্মারকলিপিতে সই করেন নারী ফোরামের সভাপতি সুচিত্রা দেব ও সেক্রেটারি সৈয়দা আরমিনা আক্তার।

নারী ফোরামের দাবি অনুযায়ী, শহরে নির্মিত ছয়টি পাবলিক টয়লেটের মধ্যে মাত্র একটি অন্তর্ভুক্তিমূলক হলেও বাকি পাঁচটি নারী ও প্রতিবন্ধীদের জন্য উপযোগী নয়। ফলে প্রয়োজনের সময় এসব টয়লেট ব্যবহার করা সম্ভব হয় না, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

তারা জানান, শহরের ড্রেনের সাথে অনেক বাড়ির ল্যাট্রিন সরাসরি সংযুক্ত, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। এমনকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে এখনও উন্মুক্ত মলত্যাগ দেখা যায়। পর্যটন শহর হওয়ায় শ্রীমঙ্গলে প্রতিদিন গড়ে পাঁচ-ছয় হাজার পর্যটক আসেন, যাদের জন্যও শৌচাগার সংকট দুর্ভোগের সৃষ্টি করে।

নারী ফোরামের পক্ষ থেকে আরও বলা হয়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিত্যক্ত টয়লেট অপসারণ, মেরামতযোগ্য টয়লেট সংস্কার এবং দরিদ্রদের জন্য ল্যাট্রিন সরবরাহ নিশ্চিত করা দরকার। এজন্য বাজেট প্রণয়নে স্যানিটেশন খাতকে আলাদা গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। সবশেষে তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা ছাড়া নগর স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়। তাই আসন্ন বাজেটে অন্তত ১০% বরাদ্দ নিশ্চিত করে জনগণের মৌলিক চাহিদা পূরণের দায়িত্ব পালন করতে হবে পৌর কর্তৃপক্ষকে।

শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও ইউএনও মোঃ ইসলাম উদ্দিন বলেন, নারী ফোরামের স্মারকলিপির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে স্যানেটারি ল্যান্ড ফিল্ড এবং ফ্যাকাল স্ল্যাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য  ইতোমধ্যে ২১ কোটি টাকার প্রজেক্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। অনুমোদনের পর কাজ শুরু হবে।


Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে