নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত




 সাতক্ষীরা ত্রিশ মাইলস্থ অগ্রগতি রিসোর্ট প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহায়তায় এবং নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়। 


৭ মে, ২০২৫, বুধবার সকাল ১০ টায় জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সম্মানিত অতিথি হিসেবে সদর উপজেলার আগরদাড়ি ইউপি চেয়ারম্যান এসএম কবির হোসেন মিলন ও তালা উপজেলার ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত থেকে মুল্যবান আলোচনা ও অংশগ্রহণকারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।


জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানিত সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মুল আলোচনায় ৭টি উপজেলা যুব ফোরাম প্রতিনিধিরদের পক্ষে সদর উপজেলার কর্ণ বিশ্বাস কেডি, কলারোয়ার আব্দুস সাত্তার, 

 আশাশুনির মোঃ আসাদুল্লা আল মাসুদ, কালিগঞ্জের মর্জিনা খাতুন, শ্যামনগরের  ইব্রাহীম খলিল, দেবহাটার নুসরাত জাহান এবং তালার বন্দনা দেবনাথ স্থানীয় সমস্যা ভিত্তিক প্রশ্ন ও দাবী উত্থাপন করেন। এসময় নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে প্রথম আলো সাংবাদিক কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক আমাদের সময় ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল ও নাজমূল আলম মুন্না, মফিজুর রহমান, মীর খায়রুল আলম, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, সংগীত শিক্ষিকা শীলা রানী হালদারসহ অনেকে আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।


আমন্ত্রিত নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যসহ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়।


উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর  আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবকদের উদ্বুদ্ধ করবে।

Tag
আরও খবর