গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ

মন্ত্রণালয় ও দুদ
শিক্ষা মন্ত্রণালয়, দুদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আদেশ ও নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি নীতিমালা বহির্ভূত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ নেওয়া পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) জয়ন্তী রানী রায়ের বন্ধ থাকা বেতন পুনরায় চালুর অভিযোগ উঠেছে। স্কুলের বর্তমান সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়ের বিরুদ্ধে অনৈতিক সুবিধার বিনিময়ে এই অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষিত ও সচেতন মহল।
​জানা যায়, ২০০৩ সালের ১০ অক্টোবর জয়ন্তী রানী রায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ প্রদানের নিমিত্তে সহকারী শিক্ষক (আইসিটি) পদে যোগদান করেন। কিন্তু তিনি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সনদ না নিয়ে, স্কুল কর্তৃপক্ষকে ম্যানেজ করে তৎকালীন নীতিমালা বহির্ভূত ‘বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই)’ থেকে কম্পিউটার প্রশিক্ষণের সনদ নিয়ে চাকরিতে বহাল থাকেন।
​পরবর্তীতে ২০০৬ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অডিটে বিসিই থেকে গৃহীত তাঁর এই সনদকে অবৈধ ঘোষণা করা হয়। একইসঙ্গে তাঁকে চাকরি থেকে অব্যাহতি প্রদান এবং বেতন বাবদ গৃহীত সমস্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু মন্ত্রণালয়ের এই নির্দেশনাকে তোয়াক্কা না করে তৎকালীন ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে জয়ন্তী রাণী চাকরি চালিয়ে যান এবং নিয়মিত সরকারি বেতন-ভাতা গ্রহণ করতে থাকেন।
একইভাবে ২০১৮ সালের মিনিস্ট্রি অডিটেও তাঁর বিসিই সনদে নিয়োগ অবৈধ ঘোষণা করা হয় এবং তাঁকে চাকরি থেকে অব্যাহতি প্রদান ও বেতন বাবদ গৃহীত প্রায় সাড়ে ১৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনোবারই মন্ত্রণালয়ের অডিট রিপোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি; বরং স্থানীয় প্রভাব ও ক্ষমতার পালাবদলের সুযোগ নিয়ে তিনি বহাল তবিয়তে চাকরি চালিয়ে যান।
সরকারি নীতিমালা বহির্ভূত কম্পিউটার সনদে চাকরীরত জয়ন্তী রাণীর বিরুদ্ধে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) রংপুর থেকে দিনাজপুর জেলা শিক্ষা অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ গবেষণা কর্মকর্তা রেজাউল করিমকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। অভিযোগ রয়েছে, উক্ত তদন্ত কমিটি ২০০৬ ও ২০১৮ সালের মিনিস্ট্রি অডিটকে আড়াল করে জেলা শিক্ষা অফিসারের কাছে তদন্ত প্রতিবেদন  দাখিল করেন। জেলা শিক্ষা অফিস রংপুর ও ঢাকায় তাদের মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
​পরবর্তীতে গত ১০ নভেম্বর ২০২৫  আইসিটির জাল সনদে জয়ন্তী রানীর নিয়োগপ্রাপ্তির বিষয়টি দুদকের গণশুনানিতে উত্থাপিত হয়। সেখানে দুদক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিসকে। এরই ধারাবাহিকতায় জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে কাহারোল পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্তী রানীর বেতন বন্ধের জন্য তৎকালীন স্কুলের সভাপতি তথা উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান।
​সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয়ের তৎকালীন সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়কে জয়ন্তী রানীর বেতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভাপতির এই নির্দেশনার প্রেক্ষিতে চলতি বছরের মার্চ মাস থেকে তাঁর বেতন বন্ধ হয়ে যায়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব নেওয়ার পরই শুরু হয় জয়ন্তী রানীর নতুন করে দৌড় ঝাঁপ। অভিযোগ উঠেছে, নতুন সভাপতি আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায় যোগসাজশ করে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্থের বিনিময়ে চলতি বছরের অক্টোবর মাস থেকে পুনরায় জয়ন্তী রানীর বন্ধ বেতন চালু করেন। যার ফলে নভেম্বরে জয়ন্তী রাণী নভেম্বরে বেতন গ্ৰহন করেন।
​ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ তিনটি উপজেলার দায়িত্বপ্রাপ্ত হওয়ায় স্বেচ্ছাচারী আচরণ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, ফাইলপত্র বা এমপিওভুক্তির কাজে অর্থ লেনদেন ছাড়া তিনি কোনো কাজ করতে চান না। এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও তাঁর নানা দুর্নীতির শিকার হচ্ছেন।চাকুরীর সুবাদে দিনাজপুর শহরে তিনটি বাড়ি, একরকে একর জমিসহ নামে বেনামে অগাদ সম্পদের প্রাচুর্য গড়ে তুলেছেন। যা দুর্নীতি দমন কমিশন তদ্ন্ত করলেই বেরিয়ে আসবে অঢেল সম্পদ করার প্রকৃত চিত্র। বেতন বন্ধ থাকা জয়ন্তী রাণীর বেতন পুনরায় চালুকরনের বিষয়ে জানতে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, "যারা অডিটে আসেন তাদেরকেও মোটা বান্ডিল দিতে হয়, একটু কম হলেই তারা এরকম ওলট-পালট রিপোর্ট দেয়। আমি সভাপতি হিসেবে কারো বেতন আটকে রাখতে পারি না।"
​অন্যদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম ও অর্থলোভী আচরণের একাধিক অভিযোগ রয়েছে । যেমন কালব সমবায় সমিতির ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা যায়। তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখানে আমার করার কিছু নেই, যা করেছে স্কুলের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করেছেন।"
​বাস্তব প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, সাধারণ শিক্ষিত যুবকরা একটি চাকরির প্রত্যাশায় দ্বারে দ্বারে ঘুরে যখন হতাশ, তখন জয়ন্তী রানীর মতো কিছু শিক্ষক অসৎ কর্মকর্তাদের সহযোগিতায় জাল ও অগ্রহণযোগ্য সনদে চাকরি করে দীর্ঘদিন ধরে সরকারি ও জনগণের কোটি টাকা আত্মসাৎ করে চলেছেন। অবিলম্বে এই অনির্দিষ্ট দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
Tag
আরও খবর