গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা

হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-11-2026 01:36:43 pm

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।


রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং শিশুটির বাবা উপস্থিত ছিলেন। 


মেয়েকে হারানোর দীর্ঘ বিচারিক লড়াইয়ের পর আদালতের এ রায় শুনতে এজলাসে উপস্থিত ছিলেন তিনি। এ ছাড়াও আসামি ও রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


গত সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় শিশু রামিসাকে ধর্ষণ করেন।


ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করেন সোহেল। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনলেও সেটি নিজের সন্তানের বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রামিসার খণ্ডিত মরদেহ।


এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেফতার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।


গত ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয়া হয়।


নিয়ম অনুযায়ী, মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা।


আরও খবর