রংপুরের পীরগাছায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হক সহ অনেকে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হবে।
২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ ঘন্টা ৫৭ মিনিট আগে