নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন

চাঁদপুরের কচুয়া উপজেলার বায়েক মোড়ে ব্রীজ ও যাত্রী ছাউনি সংলগ্ন দু’পাশে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছ্বেদের দাবীতে উপজেলা সার্ভেয়ার তানিয়া আক্তার সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে স্থানীয় সাচার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. একরামুল হককে নিয়ে বায়েক মোড়ে রাস্তার দু’পাশে দখলীয় জায়গা পরিমাপ করেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।

জানা গেছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০০১ সালে তৎকালীন সময়ে রাস্তার উত্তর পাশের জায়গাটি সরকারি অর্থায়নে ভরাট করে পরবর্তীতে আওয়ামী ক্ষমতায় আসার পর স্থানীয় প্রভাবশালী লোকজন এই জায়গা দখল করে দোকানপাট গড়ে তুলেন। ৫ আগষ্ট জুলাই বিপ্লবের পর ওই জায়গা দিয়ে জনস্বার্থে চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে উপজেলা প্রশাসন বরাবর স্থানীয় লোকজন লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার সরেজমিনে জান কচুয়া উপজেলা সার্ভেয়ার তানিয়া আক্তার।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ ও জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, তৎকালীন প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরকারি হালট দখলের মাধ্যমে ভোগ দখল করে। বর্তমানে জনস্বার্থে আমরা এলাকাবাসী ওই ভূমি গুলো উদ্ধার করতে প্রশাসনের জোড় দাবী জানাই।

এসময় বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম মোল্লা, আনিছুল হক, মিজানুর রহমান তালুকদার, মো. শামছুল হক, রিয়াজুল ইসলাম, ইসমাইল হোসেন, কবির হোসেন, বাবুল হোসেন, রাকিবুল ইসলাম, আবু বক্কর, সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর