নওগাঁর পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড এর মধইল শাখার আয়োজনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার শাহাজাদপুর গ্রামে ক্যাম্পটি সফল ভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ফ্রি চিকিৎসা সেবা নেয়।
হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন পত্নীতলা উপজেলা হেলথ কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ নাইম ও অপু চন্দ্র বর্মন।
মেডিকেল অফিসার নাঈম জানান অনেক ধরনের রোগী পেয়েছি বিশেষ করে চুলকানি, এলার্জি, বাত ব্যথা নিয়ে অনেক বয়স্ক লোকেরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে, তাদেরকে পরামর্শ সহ কিছু ওষুধ লিখে দিয়েছি এগুলো সেবন করলেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে,
সরজমিনে গিয়ে একজন রোগীর সঙ্গে কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত এলার্জি সমস্যায় ভুগতেছি , তাই চিকিৎসা নিতে এখানে এসেছি।
উক্ত ফ্রি হেলথ ক্যাম্প থেকে প্রায় ৩০০ জনের মত নানা বয়সী রোগী ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন এসআইএল ইন্টারনাল বাংলাদেশ সংস্থার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাথিয়াস হেম্ব্রব ও এরিয়া সুপারভাইজার পবিত্র মালি।
এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নওগাঁ জেলার শাখার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি আমাদেরকে জানান আমরা প্রতিনিয়ত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে আমাদের সংস্থা কাজ করে যাচ্ছে,
পিছিয়ে পড়া আদিবাসী সহ তাদের বাচ্চারা যেন মাদক মুক্ত, বাল্যবিবাহ সহ বিভিন্ন স্বাস্থ্যকর খাবার সুনিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার, এছাড়া স্কুলের ছাত্রীদেরকে স্যানেটারি ন্যাপকিন সহ অসহায় দরিদ্রদের মাঝে বিভিন্ন প্রকার সার্বিক সহযোগিতা করে থাকে। আমাদের এ ধরনের চিকিৎসা সেবা প্রতি বছর অব্যাহত থাকবে।
১ ঘন্টা ৬ মিনিট আগে
১ ঘন্টা ১৬ মিনিট আগে
২ ঘন্টা ০ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩ মিনিট আগে