দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর

চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি (অনার্স) ইন এগ্রিকালচার এবং বিএসসি (অনার্স) ইন ফিশারিজ প্রোগ্রামের লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের" অংশগ্রহণে, একটি দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ই মে) সকাল ১০টার সময় চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের, চর বনগ্রাম ও ফকিরহাট এলাকায় কৃষি ও মৎস্য বিভাগের মোট ৫৬ জন শিক্ষার্থীদের নিয়ে সারা দিন ব্যাপি, হাতে কলমে মাঠ পর্যায়ে (প্রাকটিক্যাল) বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। এই সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক জ্ঞানকে, বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা এবং ক্ষেত্র ভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া। শিক্ষার্থীরা এ সফরে কৃষি ও মৎস্য সংশ্লিষ্ট নানা কার্যক্রম যেমন—চাষাবাদ পদ্ধতি, জলজ সম্পদ ব্যবস্থাপনা, কৃষকের অভিজ্ঞতা, প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব সমস্যা পর্যবেক্ষণের মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম সফরস্থল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে বাস্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু বইয়ের পাতা নয়, মাঠের অভিজ্ঞতাও একজন প্রকৃত পেশাজীবী হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি করে। ”সফরে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ মূলক কার্যক্রমে সরাসরি সহায়তা প্রদান করেন। তারা শিক্ষার্থীদের কৃষি উৎপাদন ও মৎস্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক হাতে-কলমে দেখান এবং বাস্তব প্রেক্ষাপটে পঠিত বিষয় গুলোর প্রয়োগ শেখান। এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন তাদের শেখার আগ্রহ কে আরও বিশেষ ভাবে বাড়িয়ে তুলেছেন। এবং পুস্তকীয় শিক্ষার পাশাপাশি বাস্তব দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়ক হয়েছে। কয়েকজন শিক্ষার্থী বলেন, “এ ধরনের সফর আরও বেশি বেশি হওয়া উচিত বলে আমরা মনে করি। কেননা এতে আমাদের বিষয় ভিত্তিক লেখা-পড়ার আগ্রহ বাড়িয়ে তোলেন। এবং আমরা সত্যিকার অর্থে বিষয়বস্তুর গভীরতা সম্পর্কে ভালো ভাবে বুঝতে পারি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সফর নিয়মিত আয়োজনের পরিকল্পনা আমরা হাতে নিব, যাতে করে শিক্ষার্থীরা শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্যও প্রস্তুত হতে পারেন। নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের মানুষের জন্য যেন নিজেকে নিবেদিত করতে পারেন বলে জানান তিনি।

আরও খবর