নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে নাগেশ্বরী উপজেলার ৬৩টি পূজামণ্ডপের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। পূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে প্রতিমা তৈরির কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছে জেলা পুলিশ।

​রোববার (২৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এলাকাটির বিভিন্ন প্রতিমা নির্মাণ স্থান ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান, থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং নাগেশ্বরী থানা পূজা উদযাপন কমিটির সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোট ৬৩টি পূজামণ্ডপের জন্য বর্তমানে চারটি প্রধান কেন্দ্র বা পয়েন্টে প্রতিমা তৈরির কাজ চলছে। এর মধ্যে: ​নাগেশ্বরী কলেজ মোড়: ১২টি প্রতিমা, ​গাগলা বাজার: ১৬টি প্রতিমা, গোবর্ধনকুঠি নেওয়াশী: ২৫টি প্রতিমা, ​ডাকনিরপার (ভিতরবন্দ): ১০টি/৯টি প্রতিমা।

​পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা মৃৎশিল্পীদের সাথে নিরাপত্তা সংক্রান্ত নানা দিক নিয়ে কথা বলেন এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পরামর্শ দেন। কারিগরদের কাজের স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা ও প্রয়োজনীয় পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

​সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজা যাতে সম্পূর্ণ শান্তিময়, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ সব ধরণের সহযোগিতা প্রদান করবে।

Tag
আরও খবর