নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ।

লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। লাখাইয়ের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। কয়েকদিন ধরেই সবজি ও ডিমের দাম বাড়তির দিকেই। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে যেন 'আগুন'। প্রায় সব পণ্যের দাম লাগামহীন। যে যেভাবে পারছেন দাম বাড়াচ্ছেন। স্বেচ্ছাচার অবস্থা। বাজারে এক ধরনের 'লুটপাট' চলছে বললেও ভুল বলা হবে না। রবিবার (২৭ই সেপ্টেম্বর ) সকালে লাখাইয়ের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫থেকে ৫০ টাকায়। একইভাবে আদার দামও কেজিপ্রতি এখন বিক্রি হচ্ছে ১২০থেকে ১৪০ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। ফলে বাধ্য হয়ে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বুল্লাবাজারের ব্যবসায়ী ইমন মিয়া বলেন, “পাইকারি বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম কেজিতে এক-দুই টাকা করে বাড়ছে আবার কখনো কমছে। আমাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই খুচরায় বেশি দামে বিক্রি ছাড়া উপায় নেই।” ব্যবসায়ীদের দাবি, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বড় গুদাম মালিক ও মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। এতে খুচরা বাজারে দ্রুত প্রভাব পড়ছে। এদিকে, গত সপ্তাহ থেকে ডিমের বাজারেও অস্বাভাবিক অস্থিরতা দেখা যাচ্ছে। আগে যেখানে প্রতি ডজন ডিম ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে ২০০ টাকায় পৌঁছেছে। সবজির বাজারেও ক্রেতাদের জন্য নেই কোনো স্বস্তি। বর্তমানে ১০০ টাকার নিচে প্রায় কোনো সবজি পাওয়া যাচ্ছে না। সবচেয়ে কম দামের সবজি পেঁপেও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। এছাড়া সীম ২০০/২২০, কাঁচামরিচ ১৬০/২০০, ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। করলা, বরবটি ও কাকরোলের দাম আরও বেশি, যা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সামান্য বৃষ্টি হলেই সরবরাহ ব্যাহত হয়, আর সেই সুযোগে দাম আরও বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায় এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকায়। গত কয়েক সপ্তাহের তুলনায় এ বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের এমন লাগামহীন মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সীমিত আয়ের কারণে অনেক পরিবারকে দৈনন্দিন খাদ্যতালিকায় কাটছাঁট করতে হচ্ছে। ক্রেতা মিয়া হোসেন বলেন, “সরবরাহ ঘাটতি বা নানা অজুহাতে দাম বাড়ানো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। সরকার যদি কঠোরভাবে বাজার মনিটরিং করত, তাহলে ব্যবসায়ীরা এত সহজে সিন্ডিকেট করতে পারত না। সাধারণ মানুষের দাবী, বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি, মজুতদারদের বিরুদ্ধে অভিযান এবং সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য বাজারজাতের ব্যবস্থা জোরদার না করলে বাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
Tag
আরও খবর