রংপুরের পীরগাছায় ৫ ডিসেম্বর (শনিবার) রাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির আল্লামা সাইয়্যেদ মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। উপজেলার কান্দি ইউনিয়নের দাদন আব্দুল মান্নান চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এ মাহফিলে দ্বিতীয় মুফাসসির হিসেবে বক্তব্য রাখবেন রংপুর বিভাগীয় মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারী হযরত মাওলানা ফাখরুল ইসলাম হাদী।
দারুল উলুম মডেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
বাইতুল মামুর জামে মসজিদ ও দারুল উলুম মডেল মাদ্রাসার উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা এ টি এম আজম খান ও স্বপন মিয়া।
উক্ত মাহফিলে মহিলাদের তাফসির শোনা ও দেখার ব্যবস্থা রয়েছে। মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।
১০ ঘন্টা ১৮ মিনিট আগে
১০ ঘন্টা ২২ মিনিট আগে
১১ ঘন্টা ২ মিনিট আগে
১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ ঘন্টা ৫ মিনিট আগে