লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২।
লাখাই উপজেলায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে ১৪ লিটার মদ এবং ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,লাখাইয়ের ৪নং বামৈ ইউনিয়নের ভাদিকারা (চাঁনপাড়া) রায়হান মিয়া (২৫) এবং বামৈ কাটিহারার রবি রবিদাস (৪০)।
বুধবার (১১নভেম্বর) লাখাই থানা অফিসার ইনচার্জ ওসি শরীফ আহমেদ এর নির্দেশে
লাখাই থানার ৪ নং বামৈ ইউনিয়নের ভাদিকারা( চাঁনপাড়া) নাসির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) ১০ পিস ইয়াবাসহ বুল্লাবাজার ব্রীজের উপর থেকে এবং একই সময়ে বামৈ কাটিহারার প্রয়াত দেবীচরণ রবিদাসের ছেলে রবি রবিদাসকে ১৪ লিটার মদসহ তার বসতবাড়ি থেকে দুজনকে গ্রেফতার করা হয়।স্থানীয় সূত্রে আরও জানা যায় আসামি দুজন মা/দক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাখাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।