নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক

 বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবনে বাঘের আক্রমনে আহত শ্যামনগর উপজেলার গাবুরার বাসিন্দা বাবলু গাজীকে ক্ষতিপূরণ বাবদ বনবিভাগ কর্তৃক প্রদান করা হল এক লক্ষ টাকার চেক।  

বুধবার (১১ নভেম্বর) সকালে সাতক্ষীরারেঞ্জ,সুন্দরবন পশ্চিম বনবিভাগের আয়োজনে খুলনার বয়রা বনসংরক্ষকের কার্যালয়ে এই চেক প্রদান করা হয়।  

চেক প্রদান করেন খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ ও বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।  এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক সাতক্ষীরারেঞ্জ শাহিনুর ইসলাম সহ বনবিভাগের কর্মকর্তাবৃন্দ।  

উল্লেখ্য যে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির বাসিন্দা জেলে বাবলু গাজী চলতি বছরের মে মাসে সুন্দরবনের কাচিকাটা ক্যাম্পের পায়রাটুনি খালে মাছধরা কালিন সময়ে বাঘের আক্রমণের শিকার হয়ে মারাত্নক আহত হন। পরবর্তীতে তিনি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সরকারি নিয়মমেনে পাশ নিয়ে তিনি সুন্দরবনে মাছ ধরতে গেলে বাঘের আক্রমনের শিকার হন।  এর পর বনবিভাগের কাছে তিনি জানমালের  ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন।  সেই আবেদনের প্রেক্ষিতে সরকারি নিয়মানুসারে বনবিভাগ কর্তৃক এক লক্ষ টাকার চেক পেয়েছেন।  

ছবি- বনবিভাগ কর্তৃক বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে এক লক্ষ টাকার চেক প্রদান।  



Tag
আরও খবর