নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

শিক্ষাজীবন থেকেই আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্টুডেন্ট ব্যাংকিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংক পিএলসি করেরহাট উপশাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুবালী ব্যাংক পিএলসি বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এমরান হোসেন শামীম, ব্যাংকের করেরহাট উপশাখার ব্যবস্থাপক আহমদুল্লাহ ও জোরারগঞ্জ উপশাখার ব্যবস্থাপক আজিজুল হক। এ সময় ব্যাংকের কর্মকর্তা গৌতম চৌধুরী, রাজীব দে, হিমেল দাশ ও শাকিলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষাজীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস তৈরি করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনার সুযোগ তৈরি হলে তারা অর্থের সঠিক ব্যবহার, পরিকল্পিত ব্যয় ও ভবিষ্যতের জন্য সঞ্চয়ের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এ ক্ষেত্রে স্কুল ব্যাংকিং একটি কার্যকর উদ্যোগ।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে ব্যাংক হিসাব খোলার নিয়ম, হিসাব পরিচালনার পদ্ধতি, শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিশেষ সুবিধা এবং প্রচলিত ও আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ব্যাংক কর্মকর্তারা তাদের ব্যাংকিং বিষয়ে ধারণা স্পষ্ট করেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। ব্যাংকিং বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতে সঞ্চয়ী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Tag
আরও খবর