নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

চিলমারীঃ "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ই নভেম্বর) সকাল ১১টার দিকে "অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের" সভা কক্ষে ফ্রেন্ডশীপ এনজির (FDIDP) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকারের সঞ্চালনায়, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সকল সদস্যদের সাথে ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিরা, কি ধরনের সুযোগ-সুবিধা পাবেন সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ এনজির FDIDP প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন সরকার, অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হালিম মিয়া, সকল ওয়ার্ডের মেম্বাররা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্রেন্ডশিপ এনজিওর (এফডিআইডিপি) প্রোকল্পের টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমান ও সিবিআর ওয়ার্কার লাভলী আক্তারসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তারা সবাই বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ভাতা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য, অবহেলা ও নির্যাতন প্রতিরোধ করতে হবে। স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করতে হবে বলে জানান তারা।

আরও খবর