দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়ে দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন দিনাজপুরে পুরাকীর্তি নিদর্শনসহ অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। সেই সব ঐতিহাসিক স্থান পর্যায়ক্রমে সংস্কার করা হবে।তবে কিছুদিন সময় দিতে হবে।
"ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (২৭সেপ্টেম্বর) দিনাজপুর পর্যটন মোটেল কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
এছাড়াও তিনি বলেন দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের জন্য ৪৫ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে,প্রথম ধাপে ১৫কোটি টাকার বরাদ্দ হয়েছে। শিশু পার্কের জন্য বরাদ্দ হয়েছে। দিনাজপুরকে দৃষ্টি নন্দনীয় ও আকর্ষণীয় শহরে রূপান্তর করতে সুখ সাগরের জন্য একটা থোক বরাদ্দের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার দেশের দেশের অর্থনীতিতে নতুন নতুন পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।তবে এর বাস্তব প্রতিফলন ঘটতে কিছুটা সময়ের প্রয়োজন বলে এমপি সকলকে অবগত করেন। দিনাজপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, দিনাজপুর ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ সাইদুর ,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পর্যটন মোটেলের ব্যবস্থাপকসহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস,এম, হাবিবুল হাসান। এর আগে সকাল ১০টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এবং রেলিং করে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।বিশ্ব পর্যটন দিবসের এই কার্যক্রম বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে