প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : ------------------------------- গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন, জনকল্যাণ আর মানুষের পাশে থাকার ১৬ বছরের পথচলা সালাহ্ উদ্দিন, লালপুর (নাটোর) : সাংবাদিকদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশের পর দেখতে দেখতে ১৬ বছরে পদার্পণ করেছে নাটোরের লালপুর উপজেলা প্রেস ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে সংগঠনটি। লালপুর উপজেলা প্রেস ক্লাবের যাত্রা শুরু হয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাহীন ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলমের নেতৃত্বে। পরবর্তী সময়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মোতালেব রায়হান এবং সাধারণ সম্পাদক ছিলেন মো. মোয়াজ্জেম হোসেন। বর্তমানে সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন মো. সালাহ্ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. ফারহানুর রহমান রবিন। বর্তমানে প্রেস ক্লাবটির সদস্য সংখ্যা ২৮ জন। উপদেষ্টা হিসেবে মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রারাসার সুপার এএসএম মোকাররেবুর রহমান রয়েছেন। বিভিন্ন সংকটময় মুহূর্তে পাশে থেকেই পরামর্শ সহযোগিতা করে থাকেন। নির্বাচনেও ব্যতিক্রমী গণতান্ত্রিক চর্চা লালপুর উপজেলা প্রেস ক্লাবের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর একটি হলো নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি। কোনো মনোনয়ন বা সমঝোতার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি একই পদে পরপর দুইবার নির্বাচিত হলে তৃতীয়বার ওই পদে প্রার্থী হতে পারেন না। ফলে নেতৃত্বে পরিবর্তনের সুযোগ যেমন থাকে, তেমনি সংগঠনে নতুন নেতৃত্ব উঠে আসার পথও তৈরি হয়। নির্বাচনকে ঘিরে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রার্থীদের পোস্টার দেখা যায়। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশও পোস্টার ও স্টিকারে ছেয়ে যায়। ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় লালপুর উপজেলা পরিষদ মিলনায়তন ও লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করেন। অনেকের কাছেই প্রেস ক্লাবের এই নির্বাচনকে ঘিরে আয়োজন জাতীয় বা স্থানীয় নির্বাচনের আবহ তৈরি করে। নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক, পল্লী বিদ্যুতের উপপরিচালক, সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের। প্রশাসনের সহযোগিতা, নির্বাচনে নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লালপুর উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন নির্বাচনে উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করেছেন। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উম্মে বানীন দ্যুতি ও মো. মেহেদী হাসানের সহযোগিতার কথা সংগঠনের পক্ষ থেকে স্মরণ হয়ে থাকবে। নির্বাচন কমিশনের দায়িত্বও বিভিন্ন সময়ে পালন করেছেন প্রশাসন ও শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। গত নির্বাচন কমিশনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাদ শিবলী দায়িত্ব পালন করছেন। এছাড়া সাবেক সমবায় কর্মকর্তা মো. আদম আলী, আব্দুলপুর সরকারি কলেজের অধ্যাপক মো. আতাউর রহমান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকার সভাপতি মুনজুর রহমান মিঠু দায়িত্ব পালন করছেন। এছাড়া সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদ পাপ্পুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রেস ক্লাবের নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত হয়েছেন। শুধু সংবাদ পরিবেশন নয়, মানুষের পাশেও সাংবাদিকদের পেশাগত সংগঠন হলেও লালপুর উপজেলা প্রেস ক্লাবের কর্মকাণ্ড শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে সংগঠনটি। বিশেষ করে করোনাভাইরাস মহামারির সময় মানুষের মধ্যে মাস্ক বিতরণ, অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে প্রেস ক্লাবের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারাও বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এর অন্যতম উদ্দেশ্য। ১৬ বছরের পথচলায় নতুন প্রত্যাশা একটি উপজেলা পর্যায়ের সাংবাদিক সংগঠন হিসেবে ১৬ বছর ধরে পথচলা নিঃসন্দেহে দীর্ঘ অভিজ্ঞতার অধ্যায়। এই সময়ে নেতৃত্বের পরিবর্তন হয়েছে, সদস্য বেড়েছে, বদলেছে সময় ও বাস্তবতা। কিন্তু সংগঠনের মূল চেতনা—সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা এবং মানুষের পাশে থাকা—অটুট রাখার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। লালপুর উপজেলা প্রেস ক্লাবের এই পথচলায় গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন যেমন সংগঠনের একটি অনন্য দৃষ্টান্ত, তেমনি দুর্যোগ ও সামাজিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগও তাদের সামাজিক দায়বদ্ধতার পরিচয় বহন করে। সাংবাদিকতা শুধু খবর প্রকাশের কাজ নয়—সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের সংকট ও সম্ভাবনার কথাও সামনে আনা। সেই সাংবাদিকতার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটিয়ে আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা লালপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের। ১৬ বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে লালপুর উপজেলা প্রেস ক্লাব—সাংবাদিকদের সংগঠন থেকে মানুষের আস্থার একটি প্ল্যাটফর্ম হয়ে ওঠার প্রত্যাশায়।
Tag
আরও খবর