কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। রবিবার বিকালে তার নিজ বাড়ি উপজেলার মৌকরা ইউনিয়নের খাটাচৌ গ্রামের ডিপজল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল খাটাচৌ গ্রামের আব্দুল গণির পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বরিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশের এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আব্দুল জলিলকে গ্রেফতার করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে কুমিল্লার আদালতে প্রেরণ করা হবে।
১ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে