শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা

সুন্দরবনের ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পূর্ণার্থীদের নিয়ে দূবলার চরের উদ্দেশ্যে যাত্রা করেছে ৭টি ট্রলার। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বনবিভাগের প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে ট্রলারগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন,  এবারের রাস পূজায় অংশ নিতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ৬টি ট্রলারে মোট ১৮১ জন তীর্থযাত্রী ও ১৩ জন ক্রু। এছাড়া কোবাদক স্টেশন থেকে ১ টি ট্রলার ২৭ জন তীর্থযাত্রী ও ৩ জন ক্রুসহ মোট ২২৪ জনকে নিয়ে যাত্রা করেছেন। যাত্রার আগে বনবিভাগের পক্ষ থেকে ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের নিরাপত্তা, প্রয়োজনীয় কাগজপত্র এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত নিয়মকানুন যাচাই করা হয় এবং একই সাথে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।  

বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। প্রতিবছর রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী সুন্দরবনের দুবলার চরে সমবেত হন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে পালিত হয় এই উৎসব।

তবে বনবিভাগের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দিয়ে পুণ্যার্থীদের যানবাহন নির্বিঘ্নে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। রেঞ্জ কর্মকর্তা বলেন পূর্ণাথী বহনকারী যানবাহন ফিরে না আসা পর্যন্ত বনবিভাগের টহলরত সকল সদস্য সুন্দরবনের  বিভিন্ন স্থানে টহলে থাকবেন।এছাড়া পুলিশ, কোষ্টগার্ড ও অন্যান্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।   


বনবিভাগের পক্ষ থেকে জানা যায়, গতবারে পাশের সংখ্যা ১২টি এবং পুণ্যার্থীর সংখ্যা ছিল বুড়িগোয়ালিনী ষ্টেশনে ২১৬ জন ও কোবাদক ষ্টেশনে ২৪০ জন সহ মোট ৪৫৬ জন। এর থেকে রাজস্ব আদায় হয়েছিল ৬২ হাজার ৫শত বাষট্রি টাকা ২৫ পয়সা।  এবার রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা। 




Tag
আরও খবর