শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন

রংপুরের পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একাডেমি প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির সভাপতি ও ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল প্রধান শাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক আব্দুল হালিম।

একাডেমির সহকারী শিক্ষক মনিরুজ্জামান পাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরজিৎপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, চাইল্ড ড্রিম একাডেমির প্রতিষ্ঠাতা ডাক্তার জাকির হোসেন, সমাজসেবক আবু সাঈদ, মিলিনিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম, একাডেমির সহকারী প্রধান শিক্ষক শামীম হাসান সুমন, সহকারী শিক্ষক দিলরুবা আক্তার দিনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয় একাডেমি কর্তৃপক্ষ। এর আগে নবযোগদানকৃত শিক্ষকদের পরিচয়পত্র পরিয়ে দেন একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক আব্দুল হালিম। পরে রংপুরের কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

একাডেমি কর্তৃপক্ষ জানায়, কোরআন ও হাদিস শিক্ষার সমন্বয়ে জাতীয় স্কুল কারিকুলাম অনুসরণ করে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে। একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন  01998153200

আরও খবর