শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী

মিরসরাইয়ে অসুস্থ বিএনপির একনিষ্ঠ সমর্থক মকু মিয়াকে দেখতে গেছেন ১ নম্বর করেরহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন। রোববার (২২ নভেম্বর) মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় তিনি করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ মকু মিয়ার খোঁজখবর নেন।

এ সময় মকু মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আনোয়ার হোসেন। পরে তাঁর পক্ষ থেকে অসুস্থ মকু মিয়াকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর করেরহাট ইউনিয়ন কৃষকদলের সদস্য কামাল উদ্দিন, ফয়েজ উল্ল্যাহ ও যুবনেতা নুর নবী।

এ বিষয়ে ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘মকু মিয়া বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় আমরা তাঁকে দেখতে এসেছি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দলীয় পরিচয়ের পাশাপাশি একজন মানুষ হিসেবে অসহায় ও অসুস্থ মানুষের পাশে থাকা উচিত। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যেন এ ধরনের মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন, সেই আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ভবিষ্যতেও অসহায় ও অসুস্থ মানুষের পাশে থেকে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন।


Tag
আরও খবর