নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতক দুজনই ভালো আছেন বলে জানা গেছে।
সন্তানের নাম রেখেছেন ‘ওহী বিন ওয়াদুদ’। নতুন অতিথিকে ঘিরে মৌসুমী হামিদ ও তার পরিবারের সদস্যদের মধ্যে বইছে আনন্দের আবহ।
নবজাতককে কোলে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে মৌসুমী হামিদ বলেন, ‘আমার রাজপুত্র হয়েছে। তার নাম রেখেছি ওহী বিন ওয়াদুদ। তাকে নিয়েই এখন অনেক ব্যস্ত আছি।’
জীবনের নতুন এই অধ্যায় ও মাতৃত্বের অনুভূতি নিয়ে গ্লিটজকে তিনি জানান, ‘এটা এক ভিন্ন অনুভূতি। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সাথে নিজেকে মানিয়ে নেওয়া। দারুণ সময় কাটছে। এটা আসলে বোঝানো যাবে না।’
এর আগে গত জুলাইয়ে মা হওয়ার সুখবর জানানোর পাশাপাশি প্রথমবারের মতো স্বামী আবদুল ওয়াদুদকে প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। সে সময় মৌসুমী জানিয়েছিলেন, দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই বিয়ের পিঁড়িতে বসেন তারা; পারস্পরিক চিন্তাভাবনার মিলই তাদের একসাথে পথচলার মূল ভিত্তি।
৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
২১ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩০ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে