কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 13-11-2026 06:05:20 am

ছবি সংগৃহীত

ধর্মীয় বিধান অনুযায়ী পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে চলার সিদ্ধান্তের কথা জানিয়ে অনুমতি ছাড়া নিজের কোনো পুরোনো ছবি বা ভিডিও ব্যবহার না করার জন্য সবার প্রতি জরুরি আহ্বান জানিয়েছেন শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা। 


গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দেন।


বিবৃতিতে লুবাবা স্পষ্ট করে জানান, কোনো ব্যক্তি, গণমাধ্যম, সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠান যেন তাঁর অনুমতি ছাড়া পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, পোস্ট কিংবা প্রচারণা প্রকাশ না করে। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে তিনি ছবি বা ভিডিও প্রকাশ করতে আগ্রহী নন এবং দ্বীনের বিধান মেনে শালীনতা ও গোপনীয়তা বজায় রাখতে চান। তাই সম্মতি ছাড়া পুরোনো ছবি ব্যবহার করা তাঁর সিদ্ধান্তের পরিপন্থী।


আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে লুবাবা বলেন, “আমার অনুমতি ছাড়া এমন কিছু করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে রাষ্ট্রের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে। আর যাঁরা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাঁদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে।”


ইসলামে পর্দা, শালীনতা ও নারীর মর্যাদার গুরুত্ব তুলে ধরে তিনি আরও লেখেন, কোনো নারীর অনিচ্ছা বা অনুমতি ছাড়া তাঁর ছবি জনসম্মুখে প্রচার করা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকারের প্রতি চরম অসম্মান। এ প্রসঙ্গে তিনি সহিহ মুসলিমের একটি হাদিস উদ্ধৃত করে অন্যের ব্যক্তিগত বিষয় ও সম্মান রক্ষা করার আহ্বান জানান।


বিবৃতির শেষাংশে লুবাবা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের ঈমান হেফাজত, দ্বীনের পথে অবিচল থাকা ও নারীদের পর্দা ও শালীনতার সৌন্দর্যে ভূষিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন। পাশাপাশি তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।