যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর মধ্য দিয়ে তিনি দেশটিতে স্থায়ী হলেন। এর আগে দীর্ঘ তিন বছর ধরে দেশটিতে তিনি অবস্থান করছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মৌসুমী জানান, তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন।
২০২৩ সালের দিকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকেই টানা তিন বছর সেখানে অবস্থান করছেন। এবার জানা গেল সেখানে তার স্থায়ী হওয়ার খবর।
খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দ বিরাজ করছে মৌসুমীর ভক্তদের মনে। সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টে এ ঢালিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এ তিন বছরে তার দেশে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধতা ছিল। অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী।
প্রবাসী বা বিদেশি নাগরিকদের জন্য দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় ও অভিবাসন আইনের প্রয়োজনীয় সব শর্ত পূরণ সাপেক্ষে এ গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের আবেদনের যোগ্যতাও লাভ করেন। এবার সে সুযোগ পেলেন চিত্রনায়িকা মৌসুমী।
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৩৩ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৯ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৭১ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭১ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৭৭ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭৯ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে