তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা-১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ৮টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও টি-শার্ট বিতরণ করেছেন ১নং ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু। ‎শনিবার (১৭ই অক্টোবর) উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউপি কার্যালয়ে পূজামণ্ডপে আর্থিক অনুদান ও টি-শার্ট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রেয়াজুল ইসলাম কালু উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ সহ ৮টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। ‎ প্রধান অতিথি রেয়াজুল ইসলাম কালু বলেন, 'আমি এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরেছি। ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে কোনো পূজামণ্ডপে সুষ্ঠু ও ভালোভাবে কাজ হয়েছে দেখিনি। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও উত্তরাঞ্চলের আমাদের নেতা ইঞ্জিনিয়ার আলহাজ্ব শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নেতৃত্বে উপজেলার ১০৫টি পূজামণ্ডপে আমরা আর্থিক অনুদানের পাশাপাশি সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন করবো।'
Tag
আরও খবর