তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রংপুরের পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সনদপত্র ও নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনয়, নৃত্য ও গান পরিবেশন করে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থীরা। 

স্কুলের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মাহমুদুন্নবী।

স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর সাহানা সুমি ও সহকারী শিক্ষক মুন্নী বেগমের যৌথ সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি খোরশেদ কবির বাবুল ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর