নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ হোসেন আলী (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বগুড়ার ‘খ’ সার্কেল সান্তাহারের পরিদর্শক সামছুল আলমের নেতৃত্বে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে নন্দীগ্রাম পৌর শহরের কলেজ পাড়ার হাফিজুর রহমানের ছেলে।
এঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টায় নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে হোসেন আলীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কলেজপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে থানা পুলিশ।