ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 30-07-2026 10:19:57 pm

আমি একাই ভালো আছি। আর ভক্তরাও আমাকে কোনো পুরুষের সঙ্গে নয়, বরং বাচ্চাদের সঙ্গেই বেশি দেখতে পছন্দ করেন। এক প্রশ্নের জবাবে এমন কথা জানান পরীমনি। এসময় পুনরায় বিয়ের সম্ভাবনা নিয়ে রসিকতা করে পরীমনি জানান, তার ছেলে বড় হয়ে যদি কখনো তাকে বিয়ের পরামর্শ দেয় বা নিজে উদ্যোগ নেয়, তখনই তিনি বিষয়টি বিবেচনা করবেন। 


সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে আলাপচারিতায় নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এ সময় তিনি অতীতের গ্রেফতার, চলমান মামলা, বিয়ে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। 


গ্রেফতারের বিষয়ে পরীমনি জানান, তাকে যখন বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সংশ্লিষ্টদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট বা গ্রেফতারের অনুমতি ছিল না। তিনি বলেন, তাকে কী কারণে নিয়ে যাওয়া হবে, তা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্বিধায় ছিলেন। সাংবাদিকদের সামনে কী বলা হবে, সে বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছিলেন। 


চলমান মামলাকে মিথ্যা দাবি করে পরীমনি বলেন, কখনো কাউকে ব্ল্যাকমেইল বা হয়রানির সঙ্গে জড়িত ছিলাম না। দীর্ঘ সময় পর সত্য সামনে আসতে শুরু হয়েছে। আমার মনে হচ্ছে সমস্ত বোঝা নেমে গেছে। তিনি আরও জানান, দেশের বিচারব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। প্রয়োজন হলে বছরের পর বছর আদালতে হাজিরা দিতেও তিনি প্রস্তুত, কারণ তিনি ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।


শেষদিকে পরীমনি দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শুধু শিল্পী নয়, রিকশাচালক থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে সব ধরনের হয়রানি ও হেনস্তা থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

Tag
আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩৭ দিন ১৪ ঘন্টা ১৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪২ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে