বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় কারাবরণ ও নির্যাতনের শিকার বগুড়ার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ২১৭ জন নেতাকর্মীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সান্তাহার ফারিস্তা কমিউনিটি সেন্টার অ্যান্ড পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকনের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
মাহফুজুল হক টিকনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আবু মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি মুত্তাকিন তালুকদার, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন; সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুকুল; সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন,
এছাড়াও বক্তব্য দেন কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব এবং পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন প্রমুখ
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌরসভার বিএনপি, যুবদল ও ছাত্রদলের কারা নির্যাতিত ২১৭ জন নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন।