সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে মো. রিয়াজ (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার বারদোনা এলাকায় মারধরে গুরুতর আহত রিয়াজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন মিলে রিয়াজকে গাছের বাটাম ও লোহার রড দিয়ে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের বাবা নাজিম উদ্দিন অভিযোগ করেন, মোবাইল চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মোবাইল চুরির অভিযোগে রিয়াজকে মারধর করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে তিনি সত্যিই মোবাইল চুরি করেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।


Tag
আরও খবর