লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, প্রতারণা ও চাঁদাবাজির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় এসআরবি-এর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. মিরাজুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৩। গত সোমবার (১০ নভেম্বর) ভোররাতে ঠাকুরগাঁও জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মিরাজুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন দক্ষিণ ফরিদপুর (হাজেরাপুকুর) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এ কে এম মোজাহারুল ইসলাম ক্রিসেন্ট কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুলের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ১৯ অক্টোবর রাতে এক অজ্ঞাত ব্যক্তি তার দোকানে এসে নিজেকে এসআরবি-এর দিনাজপুর ক্যাম্পের গোয়েন্দা সদস্য পরিচয় দেয়। সে জানায়, ক্যাম্পের ক্যান্টিনের জন্য ৬টি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা প্রয়োজন। পরদিন ওই ব্যক্তি পুনরায় দোকানে এসে ভুক্তভোগীকে প্রলুব্ধ করে এবং মালামাল নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে নগদ টাকা পরিশোধ করা হবে বলে জানায়। সরল বিশ্বাসে ভুক্তভোগীর দোকানের ভ্যানচালক মালামাল নিয়ে ওই ঠিকানায় পৌঁছানোর পর অভিযুক্ত তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গত ৩০ অক্টোবর কোতোয়ালি থানায় একটি প্রতারণা মামলা (নং-৮৫) দায়ের করেন।

​ঘটনার গুরুত্ব অনুধাবন করে এসআরবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং প্রতারককে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল গত ১০ নভেম্বর ভোর সাড়ে তিনটায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘ দিন ধরে দিনাজপুর ও রংপুরসহ বিভিন্ন এলাকায় এসআরবি, পুলিশ ও সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Tag