রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর উপজেলা   প্রতিনিধি ঃ ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলের লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবনযাপন নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় ১২ নভেম্বরকে সরকারি ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা, উপকূলীয় এলাকার জন্য জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্যামনগরের হরিনগর বাজার সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ে এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সিডিও ইয়ুথ টিম, মুন্সিগঞ্জ ইউনিট, শ্যামনগর।

স্বেচ্ছাসেবী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মো. মাহফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী ও যুব সদস্যরা অংশগ্রহণ করেন।


সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী আমির হামজা আবু। তিনি বলেন, “১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতিকে স্মরণ করে সরকারকে ১২ নভেম্বরকে জাতীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করতে হবে। একই সঙ্গে উপকূলীয় এলাকার জন্য জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ রাখতে হবে।”

তিনি আরও বলেন, “উপকূলবাসীকে প্রতিবছর ত্রাণনির্ভর করে রাখার পরিবর্তে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি মোকাবিলা করতে পারে।”

সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, “উপকূলীয় এলাকার সমস্যা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য একটি পৃথক উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন। এই বোর্ডের মাধ্যমে উপকূলের মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।”

সিডিও সিনিয়র ভলেন্টিয়ার রিনা খাতুন বলেন, “উপকূলীয় মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে হলে শুধু দুর্যোগের পর ত্রাণ দেওয়ার ওপর নির্ভর না করে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।”


বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসইভাবে পুনর্নির্মাণ, নদী-খাল সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার মো. আতাউর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কাইম হোসেন, মো. সাকিব হোসেন, মো. নাজমুল হোসেন ও মো. মিলন হোসেন প্রমুখ।

সভা শেষে ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণাসহ উপকূলবাসীর নিরাপদ ও টেকসই জীবনযাপনের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ছবি - শ্যামনগরে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে মানববন্ধন। 

Tag
আরও খবর