এসএসসি পরীক্ষার স্বপ্ন নিয়ে নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল মেধাবী শিক্ষার্থী ফারিয়া আক্তার (১৫)। পরীক্ষা শেষে ডাক্তার দেখিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল সে। কিন্তু সেই ফেরা আর শেষ হলো না। পথেই মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল তার তাজা প্রাণ।
গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার নেকমরদগামী পাকা সড়কের বোয়ালধার এলাকার শিমুলতলী বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া আক্তার কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার বাবা ফাজিল উদ্দিন (৪৪) কালমেঘ বাজারে 'ফুজি ফটো স্টুডিও' নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাদশুকা কাজিবস্তী গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নির্বাচনী পরীক্ষা শেষে ডাক্তার দেখানোর জন্য বাবার সঙ্গে রাণীশংকৈলে গিয়েছিল ফারিয়া। সেখান থেকে ফেরার পথে নেকমরদ বাজার হয়ে বাড়ি ফিরছিলেন বাবা-মেয়ে। শিমুলতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-মেয়ে দুজনেই গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তবে দিনাজপুরে নেওয়ার পথেই মারা যায় ফারিয়া আক্তার। বর্তমানে তার বাবা চিকিৎসাধীন রয়েছেন।
ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় বৃষ্টির কারণে দুই চালকই একে অপরকে স্পষ্ট দেখতে পাননি।
এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও পুরো এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
৫ মিনিট আগে
১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ ঘন্টা ২ মিনিট আগে
৫ ঘন্টা ৯ মিনিট আগে