|
Date: 2026-11-22 14:15:35 |
রংপুরের পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একাডেমি প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির সভাপতি ও ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল প্রধান শাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক আব্দুল হালিম।
একাডেমির সহকারী শিক্ষক মনিরুজ্জামান পাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরজিৎপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, চাইল্ড ড্রিম একাডেমির প্রতিষ্ঠাতা ডাক্তার জাকির হোসেন, সমাজসেবক আবু সাঈদ, মিলিনিয়াম স্কুলের প্রধান শিক্ষক আবু নাঈম, একাডেমির সহকারী প্রধান শিক্ষক শামীম হাসান সুমন, সহকারী শিক্ষক দিলরুবা আক্তার দিনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয় একাডেমি কর্তৃপক্ষ। এর আগে নবযোগদানকৃত শিক্ষকদের পরিচয়পত্র পরিয়ে দেন একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষক আব্দুল হালিম। পরে রংপুরের কম্পন সাহিত্য সাংস্কৃতিক সংসদের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
একাডেমি কর্তৃপক্ষ জানায়, কোরআন ও হাদিস শিক্ষার সমন্বয়ে জাতীয় স্কুল কারিকুলাম অনুসরণ করে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থায় প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে। একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 01998153200
© Deshchitro 2024