নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন ফটকে দাঁড়িয়ে কথা বলার সময় মাথায় পড়ল ককটেল, গুরুতর আহত সোহরাওয়ার্দী কলেজের মালি ১০০ ক্ষেপণাস্ত্রের উপাদানসহ চীন থেকে বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন

কুড়িগ্রামের উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম গামাকে কবরস্থ করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দুপুর আড়াইটায় তাঁর মরদেহকে রাষ্ট্রীয় ভাবে সম্মান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান। উলিপুর থানার তদন্ত অফিসার কমল কুমার রায়ের নেতৃত্বে একটি সুসজ্জিত পুলিশ বাহিনী তাঁকে গার্ড অফ অনার প্রদান করে।

তাঁর আদি নিবাস ছিল পুরাতন চিলমারীতে। এক সময় ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনের পর তিনি তার দুই ভাই সহ উলিপুরের উলিপুর-- থেতরাই রোডের ইন্দার পাড় এলাকায় বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি চিলমারীর মরহুম ডাঃ আব্দুর রহমান এর ছেলে। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি পেশাগত জীবনে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি আজ ভোরে ইন্তেকাল করেছেন।  তাঁর মৃত্যুতে উলিপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকাবিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন।

 বিকেলের দিকে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও খবর