আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত।

লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। লাখাইয়ে শীত মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই বিভিন্ন হাটবাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। স্থানীয় কৃষকদের উৎপাদিত টাটকা সবজির সরবরাহে জমজমাট হয়ে উঠেছে উপজেলার বুল্লা, কালাউক, বামৈ, লাখাই ও মোড়াকরি বাজার।কিন্তু লাখাইয়ের বাজারে সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। বরং শীতকালীন বিভিন্ন সবজি বাজারে উঠতে শুরু করলেও দাম রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বিশেষ করে টমেটো ও শিমসহ বেশ কয়েকটি সবজির চড়া দামে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।


রবিবার(২২শে নভেম্বর) সরেজমিনে লাখাইয়ের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, শিম ১০০ /১৩০টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, আলু ৪০ থেকে ৫০ টাকা এবং নতুন আলু ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। কাঁচামরিচের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও অন্যান্য সবজির দাম আগের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কথা থাকলেও দাম না কমায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় কম সবজি কিনে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ অতিরিক্ত দামের কারণে পছন্দের সবজি কেনা থেকেও বিরত থাকছেন।


ক্রেতাদের মতে, শীত মৌসুমে সাধারণত বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মুলাসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির সরবরাহ বাড়ে। ফলে এ সময়ে সবজির দাম কিছুটা কমে আসার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। প্রতিদিনের বাজার খরচ মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ পরিবারগুলোকে। অন্যদিকে, সবজির দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি খরচের সঙ্গে সবজির উচ্চমূল্য যুক্ত হওয়ায় পারিবারিক ব্যয়ের চাপ ক্রমেই বাড়ছে।


পুর্ববুল্লা গ্রামের সায়েম মিয়া জানান, শীত শুরু হলেও বাজারে এখনো কোনো সবজির দাম কমেনি। তিনি বলেন, আজ বুল্লা বাজার থেকে এক কেজি টমেটো ১২০ টাকা, ১০০ গ্রাম ধনেপাতা ৩০ টাকা এবং এক কেজি শিম ১০০ টাকায় কিনেছেন। সব ধরনের সবজির দামই এখন অনেক বেশি। বুল্লাবাজারের ব্যবসায়ী জুনাইদ মিয়া জানান, শীতের মৌসুম কেবল শুরু হয়েছে। সবজির সরবরাহ বাড়লে দাম কমে আসবে। আশা করা যাচ্ছে, সপ্তাহখানেক পর বাজারে সবজির সরবরাহ বাড়বে এবং দামও কিছুটা কমবে। সাধারণ ক্রেতাদের দাবি, বাজারে সবজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত তদারকি করা প্রয়োজন। পাশাপাশি অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। ক্রেতাদের প্রত্যাশা, শীতকালীন সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরে আসবে
Tag
আরও খবর