বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় দাপ্তরিক নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষতিগ্রস্ত নথিপত্রের পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।


জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে কক্ষে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে যায়।


ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত কক্ষ ও পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা পর্যবেক্ষণ করেন।

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার বলেন, থানায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল কাজ করছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।


এদিকে, অগ্নিকাণ্ডে ঠিক কতটুকু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে যাওয়া নথির মধ্যে কী ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশেষ করে মামলাসংক্রান্ত নথি ও অন্যান্য গোপনীয় দাপ্তরিক রেকর্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত নথিপত্রের পূর্ণাঙ্গ তালিকা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সিআইডির আলামত সংগ্রহ ও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

Tag
আরও খবর