বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা

বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-11-2026 08:58:04 pm

বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে, সামরিক যোগাযোগ ও অংশীদারত্ব অব্যাহত রেখে অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সাথে কাজ করতে চায় দেশটি।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে দেওয়া বার্তার শুরুতে বলা হয়, ‘বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা।’ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বার্তাটি প্রচার করেছে।

২০২৬ সালে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তুলে ধরে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। এক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং ‘টাইগার লাইটনিং’ সামরিক মহড়াকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়।

বার্তায় আরও বলা হয়, ‘২০২৬ সালজুড়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সিম্পোজিয়াম এবং টাইগার লাইটনিং মহড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আগের চেয়ে জোরদার করেছে।’

দুই দেশের সামরিক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাথে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড। এ প্রসঙ্গে বার্তায় বলা হয়, ‘অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সাথে যোগাযোগ আরও বাড়ানো এবং অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।’

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা অংশীদারত্বকে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও বিবৃতিতে তুলে ধরা হয়। ‘জনগণ, অংশীদারত্ব ও বিজয়’— এই মূলমন্ত্র দিয়ে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড বার্তাটি শেষ করেছে।

সূত্র- বাসস

Tag
আরও খবর


6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

৬ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে