নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ায় কৃষকদের সুরক্ষায় গামবুট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার, ৭ মে ২০২৫ দুপুর ১২টায় দৌলতদিয়ার ১২ নম্বর চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের ১৫০ জন কৃষক ও কৃষাণীর হাতে গামবুট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, দৌলতদিয়া ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. ইমরান মাহমুদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান এ সময় বলেন, "রাসেল ভাইপারের মতো বিষধর সাপ থেকে সুরক্ষায় কৃষকদের গামবুট পড়া অত্যন্ত জরুরি। মাঠে কাজ করার সময় সবাইকে সচেতন থাকতে হবে।" তিনি আরও জানান, ১৫০ জন কৃষক-কৃষাণীর মাঝে গামবুট বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত দেড় মাসে গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের মজলিশপুর ও চর কর্ণশনাসহ কয়েকটি এলাকায় রাসেল ভাইপার সাপের কামড়ে ৩ জন কৃষক ও ১ জন কৃষাণী গুরুতর আহত হয়ে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চরাঞ্চলের কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর