প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া

ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2025 05:18:44 pm

ভারত ও পাকিস্তানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি উভয় দেশকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।



বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


তাতে বলা হয়, ভারত ও পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে দুই দেশকে আহ্বান জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আঞ্চলিক শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতায় বিশ্বাস করে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত জনগণের মঙ্গলার্থে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা করে।


গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ভারতীয় সশস্ত্রবাহিনী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংসের লক্ষ্যে ‘অপারেশন সিঁদুর’ নামে এই হামলা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে ভারত। এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ ২৬ জন নিহত হয়েছে। এছাড়া ৪৬ জন আহত হয়েছেন। এদিকে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। তার মধ্যে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের একাধিক সূত্র।


উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পর দিল্লি সোজাসুজি এর দায় চাপিয়েছে ইসলামাবাদের ঘাড়ে। দু’দেশ থেকে নেয়া হয় বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ। উত্তপ্ত পরিস্থিতি থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া। তবে সবকিছু উপেক্ষা করে জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত।

আরও খবর