আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

চাঁদপুরের কচুয়ায় ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বিভিন্ন উপকার ভোগী পরিবারের সদস্যদের মাঝে ও পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র দগ্ধ ও প্রতিবন্ধী ঋন কার্যক্রমের আওতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এলাকার শতাধিক গরীব-অসহায়, প্রতিবন্ধী পরিবারের প্রতি সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে ৫০লক্ষ টাকা ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের ৮লক্ষ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

কচুয়া উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ নাহিদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ রুহুল আমিন বাশির, মোঃ সাইফ উদ্দিন, কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর