‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

বঙ্গবন্ধু হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীদের মারধর

অভিযুক্ত ছাত্রদল কর্মীরা


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থীকে হলের রুমে ঢুকে মারধর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে।


আজ শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫২৬ নাম্বার রুমে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল কর্মীরা হলেন সৈকত, শিহাব, ইমন, ওমর ফারুক, জাকির। এরা সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামের অনুসারী।ভুক্তভোগী শিক্ষার্থী হলেন মুরাদ হাসান, তিনি পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


 ভুক্তভোগী শিক্ষার্থী মুরাদ হাসান জানান, অভিযুক্ত ছাত্রদল কর্মী ওমর ফারুক আর তিনি ৫২৬ রুমে থাকেন। ওমর ফারুক মাঝেমধ্যেই তার সাথে ঝামেলা করতো। তিনদিন আগে রুমে দরজা খোলা নিয়ে মুরাদের সাথে ওমর ফারুকের কথাকাটি হয়। এই ঘটনা ওমর ফারুক শিহাবকে জানান। গতকাল রাতে তিনটার দিকে ওমর ফারুক মুরাদকে ঘুম থেকে তুলে নাক ঢাকার জন্য বকাঝকা করেন এবং তাদের মধ্যে কাটাকাটি হয়। আজ জুমার নামাজ পড়ে শিহাব ওমর ফারুককে হলের ছাদে ঢেকে নিয়ে ওমরা ফারুকের সাথে ঝামেলা না করার জন্য হুশিয়ার করেন। হলের ছাদ থেকে মুরাদ রুমে গেলে ওমর ফারুক রুমে শিহাব, সৈকত, ইমন, জাকির সহ কয়েকজনকে ঢেকে আনেন। এরপর তারা মুরাদকে কিল, ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে রুমের ব্যাট নিয়ে মুরাদকে মারতে গেলে মুরাদের রুমমেটটা তাদের আটকে দেন। এরপর ছাত্রদলের ঐ কর্মীরা রুম ত্যাগ করেন।


মুরাদকে ছাত্রদল কর্মীদের মারধরের পর অন্য রুমের শিক্ষার্থীরা মুরাদের রুমে আসেন। এরপর তারা মুরাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য পাবনা সদর হাসপাতালে  নিয়ে যান। 


মুরাদকে হাসপাতালে নিয়ে যাওয়া পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, 'মুরাদকে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। এর ফলে ওর বাম চোখ আঘাতপ্রাপ্ত হয়। ডাক্তার ওকে দেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।'


অভিযুক্ত শিক্ষার্থী ওমর ফারুকের কাছে বিষয়টি জানার জন্য ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

আরেক অভিযুক্ত শিক্ষার্থী শিহাব বলেন, 'আমি মারধরের সাথে জড়িত ছিলাম না। আমি ওর ঝামেলা মেটাতে রুমে গিয়েছি।'


অভিযুক্ত আরেক শিক্ষার্থী ইমন বলেন, 'আমি ঘটনায় জড়িত ছিলাম না। আমি মারধরের সময় রুমে ছিলাম। শিহাব, সৈকত, ওমর ফারুকসহ মারধর করেন।'


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, 'ঝামেলাটা ওদের ব্যক্তিগত। এটার সাথে আমার দলের কোন সম্পর্ক নাই। ওরা আমার সাথে রাজনীতি করতে পারে কিন্তু এই ঘটনার দায় ছাত্রদলের না। প্রশাসন ওদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয় আমরা সেটা মেনে নিবো।'


আরও খবর