‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহে অংশ নিয়েছেন পাবিপ্রবির দুর্জয় কর্মকার



রাশিয়ার রাজধানী মস্কোতে বিশ্ব পারমাণবিক সপ্তাহের যুব প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান করেছেন পাবিপ্রবির দুর্জয় কর্মকার। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত।

 

রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী মস্কোতে ‘বিশ্ব পারমাণবিক সপ্তাহ’ শুরু হয়েছে। বৈশ্বিক জ্বালানিসংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে শক্তির নিরাপদ ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষকরা একত্র হয়েছেন।


বৃহস্পতিবার দুপুরে মস্কোর ভিডিএনএইচ পার্কের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক, রাষ্ট্রপতি দপ্তরের প্রথম উপপ্রধান ও রোসাটমের সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান সের্গেই কিরিয়েনকো, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।


বিশ্বের ১০০টির বেশি অধিক দেশ থেকে শিল্প নেতা, বিশেষজ্ঞ, পারমাণবিক কর্মসূচি উন্নয়নকারী দেশগুলোর প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রধান কোম্পানি, বিজ্ঞানী এবং উদ্যোক্তারা এই অনুষ্ঠানে  অংশগ্রহণ করেছেন।


অংশগ্রহণকারী শিক্ষার্থী দূর্জয় বলেন - আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাকে রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিতব্য বিশ্ব পারমাণবিক সপ্তাহে  যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এটি রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠান, যেখানে বিশ্বনেতৃবৃন্দ ও আন্তর্জাতিক পারমাণবিক খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।


এই সুযোগটি আমি পেয়েছি আন্তর্জাতিক পরমাণু জ্ঞান ও শান্তিপূর্ণ শক্তি ব্যবহারের প্রসারে আমার সম্পৃক্ততার কারণে। এখানে গিয়ে আমার মূল দায়িত্ব হবে- ভবিষ্যৎ পারমাণবিক খাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ, আমার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করা এবং তরুণ প্রজন্মের জন্য আয়োজন করা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া।

আরও খবর