‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে ৯৯ লাখ টাকা ব্যয়ে পাবলিক লাইব্রেরি পুননির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে চার দশক পর 'শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার' এর পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৮টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী। 

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান প্রমুখ।

স্থানীয়রা জানান, চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত এ লাইব্রেরিটি গত ১৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এছাড়া টানা ৮ বছর 'উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজে' এর নামে পাবলিক লাইব্রেরির ভবনটি অবৈধভাবে দখলে নিয়ে প্রশাসনিক ও শ্রেণি কার্যক্রম চালিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ।

অনুসন্ধানে জানা যায়, ১৯৮৩ সালে শ্রীমঙ্গল পাবলিক লাইবেরি প্রতিষ্ঠা হলেও ২০১২ সাল থেকে অদ্যাবধি লাইবেরি বন্ধ রয়েছে। সে সময়ে প্রচুর পরিমাণ বই ও আসবাবপত্র দিয়ে সাজানো-গোছানো গ্রন্থাগারটি শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, চিকিৎসক, প্রকৌশলী, অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনসহ নানা শ্রেণি-পেশার মানুষের বইকেন্দ্রিক প্রাণবন্ত আড্ডাস্থলে পরিণত হয়েছিল। 

স্থানীয়রা জানান, এক সময় এই লাইব্রেরিটি ছিল সব বয়সী মানুষের কাছে জ্ঞান অর্জনের অন্যতম এক কেন্দ্র। ছুটির দিন ব্যতিত প্রতিদিন বিকেল বেলা এ লাইব্রেরিটিতে ভিড় জমাতেন বইপ্রেমিরা। ১৯৮৩ সালের ২২ জুলাই শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয়ের একটি টিনশেড কক্ষে 'শ্রীমঙ্গল গণগ্রন্থাগার' নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা হয়। ১৯৮৪ সালে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে মৌলভীবাজারের জেলা প্রশাসকের খাস খতিয়ানভুক্ত দশমিক ১৫ একর জমি গ্রন্থাগারের জন্য উপজেলা প্রশাসনের নামে বন্দোবস্ত দেওয়ার পরে সেখানে টিনশেড ভবন নির্মাণ করা হয়। পরে ১৯৯৩ সালের টিনশেড ভবনসহ জমি পৌরসভার কাছে লিখিতভাবে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। সেটাকে শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়াম কাম লাইব্রেরি' নামকরণ।

জুলাই বিপ্লবের পর উপজেলার সচেতন নাগরিক সমাজ অবৈধ দখলদারদের হাত থেকে পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যানকে মুক্ত করার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি একাধিকবার মানববন্ধন করে পাবলিক লাইব্ররিটি চালু দাবি জানিয়ে আসছিলেন।

অবশেষে সচেতন নাগরিক সমাজের দাবি বাস্তবায়নে এগিয়ে এসেছেন পৌর প্রশাসক ও ইউএনও মোঃ ইসলাম উদ্দিন।

শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার বাস্তবায়নে 'শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়ন মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর দুই তলা ভবণ এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এর নিচতলায় আধুনিক লাইব্রেরি এবং দ্বিতীয় তলায় কফি কর্ণার, বয়স্কদের বিশ্রামাগার ও শিশু-কিশোর পাঠক কেন্দ্র থাকবে। প্রকল্পটির মোট আয়তন তিন হাজার ৯১৯ বর্গফুট। এর মধ্যে নিচতলা ২ হাজার ৮২৫ ফুট স্কয়ার এবং দ্বিতীয় তলা এক হাজার ৮৪ ফুট স্কয়ার বিশিষ্ট। বাজেট ৯৯ লাখ ৩৩ হাজার ৫৫৮ টাকা।

পৌর প্রশাসক ও ইউএনও মোঃ ইসলাম উদ্দিন বলেন, উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পরিকল্পনা পাঠিয়েছিলাম। অবশেষে প্রস্তাবনা অনুমোদন হয়। গ্রন্থাগার এবং মিলনায়তনের কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং এটি উপজেলার বই পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ও সিনিয়র সিটিজেনদের বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করবে। আশা করছি এর মাধ্যমে মানুষের মেধা মননশীলতার বিকাশে ভূমিকা রাখা যাবে।


Tag
আরও খবর