‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

পিবিআই এর সহযোগিতায় বেরিয়ে এলো বীরগঞ্জে আত্মহত্যা বলে চাপিয়ে দেয়া এক যুবকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য

পিবিআই এর সহযোগিতায বেরিয়ে এলো রহস্যের ধূম্রজালে আটকে থাকা দিনাজপুরের বীরগঞ্জে প্রাণ দাস(২৫) নামে এক যুবকের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য।

প্রাণ দাসের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করা হলেও, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য— এটি আত্মহত্যা নয়, বরং পরকীয়ার জেরে সংঘটিত এক সুপরিকল্পিত হত্যা।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় দিনাজপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই, দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাণ দাস হত্যাকাণ্ডটি প্রথমে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হলেও, আমাদের তদন্তে প্রমাণ মেলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

গত ২০ অক্টোবর বীরগঞ্জ থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা নং-১৪ দায়ের করা হয়। নিহত প্রাণ দাসের মা সারতী রাণী দাস, যিনি এক হতদরিদ্র দিনমজুর, শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে কোথাও কোনো সহযোগিতা পাইনি। কোথাও সহযোগিতা না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত পিবিআই, দিনাজপুরের কাছে লিখিত আবেদন করেন।

পিবিআইয়ের অনুসন্ধানে উঠে আসে, ঘটনার দিন প্রাণ দাসকে হত্যা করেন তার শ্বশুর নিপেন্দ্র নাথ রায়, শাশুড়ি জোসনা রানী, স্ত্রী পূজা রাণী দাস ও শালা বাবু দিপু রায়। হত্যার পর তারা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। শাশুড়ি প্রথমে থানায় গিয়ে ‘ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা’ বলে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

পিবিআইয়ের এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ছায়া তদন্তে উদ্‌ঘাটিত হয় আসল ঘটনা। প্রমাণ মেলে— এটি ছিল সুপরিকল্পিত হত্যা। পরবর্তীতে ২০ অক্টোবর রাতে বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রাম থেকে চারজন আসামিকে গ্রেফতার করা হয়।

আদালতের অনুমতিক্রমে জিজ্ঞাসাবাদে দিপু রায় ও পূজা রাণী দাস হত্যার কথা স্বীকার করেন। দিপুর জবানবন্দি অনুযায়ী, পূজা রাণীর পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক কলহের সৃষ্টি হয়, যা থেকেই প্রাণ দাসকে হত্যা করা হয়। পরে দিপুর ঘর থেকে হত্যায় ব্যবহৃত ইট তৈরির ফার্মা ও খাট জব্দ করে পুলিশ।

তদন্তের নেতৃত্বে থাকা দিনাজপুর জেলার অ্যাডিশনাল ডিআইজি মাহফুজ্জামান আশরাফ বলেন, পিবিআই সবসময় গুরুত্বপূর্ণ মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্তে কাজ করে আসছে। এই মামলাটি ছিল এক অসহায় মায়ের কান্নার প্রতিদান। আমরা স্বল্প সময়ের মধ্যেই প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করতে পেরেছি। এতে সাধারণ মানুষের মধ্যে পিবিআইয়ের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।


Tag
আরও খবর