চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

স্টেকহোল্ডারদের মতামত নিয়ে আমরা যাবতীয় বিষয় চূড়ান্ত করব: প্রধান নির্বাচন কমিশনার

জবি প্রতিনিধি:


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেছেন, "আসন্ন জকসু নির্বাচনের প্রস্তুতির কাজগুলো চ্যালেঞ্জিং। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বলেই সহযোগিতা প্রয়োজন সবার।"


আজ বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এর আগে একটি নির্বাচন প্রস্তুত কমিটি করা হয়েছিল, যেখানে আমি আহ্বায়ক ছিলাম। আমরা কিছু কিছু কাজ করছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। ভিসি মহোদয় ও সিন্ডিকেটকে ধন্যবাদ। তারা আমার উপর আস্থা রেখেছে। এটা একটা চ্যালেঞ্জিং কাজ, প্রথমবার হচ্ছে। এখানে আমাদের ছাত্র, শিক্ষক, স্টেকহোল্ডার যারা আছে তাদের সকলের সহযোগিতা চাই। এটা একটা কঠিন কাজ এবং আমাদের হাতে সময় কম। সামনে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো শেষ করতে হবে। স্টেকহোল্ডারদের কথা বলে আমরা সব ডেট ঠিক করব।’


তিনি আরো বলেন, "চিঠি পাওয়ার পর কয়েকটি মিটিং করেছি। তফসিল কবে গঠন হবে এখন এটা বলতে পারছি না। এখনো আমাদের কোনো অফিস নেই, বসার জায়গা নেই। তফসিল নিয়ে আমরা স্টেকহোল্ডারদের সাথে বসবো। যে কয়েকটি বিষয় হবে, কোনটার পর কোনটা হবে। আশাকরি আমরা যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো করব। আমরা সকলের সহযোগিতা চাই। আমাদের স্টেকহোল্ডারদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে আমরা ডেট ও অন্যান্য বিষয় চূড়ান্ত করব।"


প্রসঙ্গত, আজ বুধবার জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশনে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

Tag
আরও খবর