কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কবস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু

দুবলারচরে শুরু জেলেদের শুঁটকি তৈরীর উৎসব

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের অদূরে বঙ্গোপসাগর তীরবর্তী দুবলারচরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। মৌসুম শুরুর প্রথম কয়েক দিনেই সাগরে নেমে প্রচুর মাছ পেয়ে জেলেরা বেজায় খুশি। জেলে-মৎস্যজীবীদের পদচারণায় এখন মুখরিত পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোল, মাঝেরহগকিল্লা, নারিকেলবাড়িয়া ও শেলারচর।

বনবিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের ৮১ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত দুবলা জেলেপল্লী থেকেই দেশের প্রায় ৮০ শতাংশ শুঁটকি মাছ আহরণ হয়। সাগর থেকে লইট্রা, ছুরি, চিংড়ি, রূপচাঁদা, পোয়া প্রভৃতি মাছ ধরে শুঁটকি তৈরির জন্য এবার দশ সহস্রাধিক জেলে সমবেত হয়েছেন এই চারটি চরে। ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া মৌসুম চলবে আগামী মার্চ পর্যন্ত।

এ বছর জেলে-বহরদারদের জন্য দুবলারচরে ১,০৪০টি অস্থায়ী ঘর, ৬১টি ডিপো ও প্রয়োজনীয় নিত্যপণ্যের ৮০টি দোকানঘর তৈরির অনুমতি দিয়েছে বনবিভাগ।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় মৌসুমের শুরুটা ভালো হয়েছে। জেলেরা প্রথম দুদিনেই প্রচুর মাছ পেয়েছেন। তবে জলদস্যু আতঙ্ক এখনো রয়েছে। জলদস্যু দমনে কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশের সহযোগিতা চেয়ে আমরা লিখিতভাবে আবেদন করেছি।

শেলারচর জেলে সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, প্রতি মৌসুমেই ঋণ নিয়ে আমরা শুঁটকি পল্লীতে আসি। এবছরও ঋণ করে মাছ ধরতে এসেছি, শুরুটা ভালোই হয়েছে।

আলোরকোল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, জেলেরা কেউ ঘর তৈরিতে ব্যস্ত, কেউ আবার সাগরে মাছ ধরায়। রবিবার ও সোমবার দুদিনেই প্রচুর মাছ পেয়েছেন সবাই।

আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান বলেন, জেলেরা রবিবার আসার পরপরই সাগরে নেমে পড়েছেন। কেউ ধরা মাছ মাচায় শুকাচ্ছেন, কেউ ত্রিপলের ওপর মেলে দিচ্ছেন। তারা কোনো সময় নষ্ট করছেন না।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, জেলেদের অস্থায়ী আবাস তৈরিতে দেশীয় সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবনের কোনো গাছপালা কাটতে পারবে না তারা। এ বছর দুবলারচর থেকে ৬ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৪–২৫ অর্থবছরে দুবলারচর থেকে ৫ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকা রাজস্ব আদায় হয়েছিল। ওই মৌসুমে মোট ৬৩ হাজার ৫৪১ দশমিক ৬২ কুইন্টাল শুঁটকি আহরণ হয়েছিল।

বনবিভাগ জানিয়েছে, মাছ শিকারের আড়ালে কেউ যাতে সুন্দরবনের বন্যপ্রাণী শিকার বা গাছ কাটতে না পারে, সে জন্য বনরক্ষীরা সার্বক্ষণিক নজরদারি চালাবেন।

আরও খবর