জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম ঈশ্বরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এনসিপির মতবিনিময় জাবিপ্রবি শিক্ষক নাজমুল হুদাকে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ ধোবাউড়ায় মদের বোতল ও বিয়ার উদ্ধার বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ডেনভার বডি স্প্রে ও মদ জব্দ প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প চরাঞ্চল হাসপাতাল পরিদর্শন করেন ময়মনসিংহ সিভিল সার্জন

দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-11-2026 09:50:20 pm

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি।

রবিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশ আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি তাকে ফেরত দেবে।

শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেফতার করা হবে। তাকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে এপ্রিল মাসে মন্ত্রণালয় জানিয়েছিল যে, হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটার পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেই অস্থিরতার সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে সরকার তার এসব আবেদন প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে তার সমর্থকেরাও রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে আওয়ামী লীগ তার দেশে ফেরার দাবিতে ধারাবাহিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করে দলটি।

গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।


এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সাথে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে এ সম্পর্কের ক্ষেত্রে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের সাথে কোনো আপস করা হবে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাথে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।’

Tag
আরও খবর