জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম ঈশ্বরগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এনসিপির মতবিনিময় জাবিপ্রবি শিক্ষক নাজমুল হুদাকে শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা, উপাচার্যকে শিক্ষকদের স্মারকলিপি বরিশালে বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বরিশাল বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সঙ্গে বিসিসি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ ধোবাউড়ায় মদের বোতল ও বিয়ার উদ্ধার বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিয়াউর রহমান জিয়া শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় ডেনভার বডি স্প্রে ও মদ জব্দ প্রধানমন্ত্রীর দুই সফরেও মেলেনি মোংলা নদীর সেতুর আশ্বাস, একনেকে ওঠেনি প্রকল্প চরাঞ্চল হাসপাতাল পরিদর্শন করেন ময়মনসিংহ সিভিল সার্জন

৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি

চাঁদপুরের কচুয়ায় টানা তিন দিনের অতিবৃষ্টিতে আগাম আলু, ভুট্টা ও সরিষার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে আগাম আলু চাষ করা কৃষকদের মধ্যে ক্ষতির আশঙ্কা বেশি দেখা দিয়েছে।

উপজেলার তেগুরিয়া, চাংপুর, খলাগার, বিতারা, মাঝিগাছা, বুধুন্ডাসহ বিভিন্ন এলাকায় আলুর ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও জমিতে পানি জমে থাকায় আলুর গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কোথাও বৃষ্টির কারণে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইভাবে ভুট্টা, ধনিয়া ও সরিষার আবাদেও বিরূপ প্রভাব পড়েছে। কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘসময় পানি জমে থাকলে আলুর গাছ পচে যেতে পারে এবং উৎপাদন কমে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। মৌসুমের শুরুতে ধার-দেনা ও নিজেদের সঞ্চয় দিয়ে ফসল আবাদ করায় এই ক্ষতি তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সাচার, তেগুরিয়া ও চাংপুর এলাকায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিস্থিতি ও জমির অবস্থা স¤পর্কে খোঁজখবর নেন এবং প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় আলু, ভুট্টা ও সরিষার ফসল নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রæত পানি নিষ্কাশন ও প্রয়োজনীয় কৃষি পরামর্শ না পেলে ফসলের আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত জমির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর